সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ রাখা হবে। এসব শিক্ষকের পদায়ন সম্পন্ন হলে আবারও বদলি কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, ১৪ হাজার শিক্ষককে পদায়নের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *