রাজধানীতে শুরু হয়েছে ওরাল কলেরা টিকা কার্যক্রম। শনিবার (২২ আগস্ট) কার্যক্রমের প্রথম দিনে বিভিন্ন বয়সী মানুষকে টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে।
কলেরা প্রতিরোধে জনসাধারণকে ওরাল কলেরা টিকা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এ কার্যক্রমের আওতায় টিকা নিতে আসছেন।
টিকা গ্রহণের পাশাপাশি কলেরা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, কলেরা প্রতিরোধে টিকার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যাভ্যাস নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

